রাজবাড়ী সদরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ী সদরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হাসানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টেবর) বিকেলে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোছা: জান্নাতুল লিলিফা আক্তার জাহান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মনির হাসান (৪২) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে।
মামলার নথি সূত্রে জানা গেছে, গত ২০ বছর আগে মনির হাসান রাজবাড়ী সদর উপজেলার বানিয়ারী এলাকার হাসি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মনির হাসান স্ত্রীর সঙ্গে শ্বশুর বাড়িতে থাকতেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। ২০২৩ সালে ২৯ জুন পারিবারিক কলহের জেরে মনির হাসান তার স্ত্রী হাসি বেগমকে বাড়ির গোয়াল ঘরে নিয়ে বড় গামলার মধ্যে পানিতে চুবিয়ে হত্যা করে।
সরকারি কৌঁসুলি আইনজীবী মো: আব্দুর রাজ্জাক মোল্লা জানান, আসামি মনির আদালতে ত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তার নিজ দুই সন্তান এই মামলায় সাক্ষী দিয়েছে। ফলে আজ আদালত যে রায় দিয়েছে আমরা তাতে অনেক খুশি। বাদী পক্ষের পরিবার ন্যায় বিচার পেয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

