রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কোটি টাকার হেরোইন জব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত এইসব হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার ১টি খামারবাড়িতে অভিযান চালিয়ে এসব হেরোইন জব্দ করা হয়। রবিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ সুপার মো: সাইফুর রহমান।

মো: সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে এসব হেরোইন জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই খামারবাড়ির মালিক ও তার কেয়ারটেকার পালিয়ে গেছে। খামারবাড়ির মালিক মো: ফরিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তি। তিনি ভারত থেকে এসব হেরোইন নিয়ে আসেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে করে বালুর স্তুপের মধ্যে এই হেরোইন মজুদ রেখেছিল। পুলিশ সুপার আরও জানান, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যায়। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। এই দুই মাদক কারবারিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

