রাষ্ট্রপতির কোথায় থাকা দরকার তা নির্ধারণ করবে ছাত্রসমাজ: সারজিস

রাষ্ট্রপতির কোথায় থাকা দরকার তা নির্ধারণ করবে ছাত্রসমাজ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর মতো মানুষ যদি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা দরকার? রাষ্ট্রপতির কোথায় থাকা দরকার সেটা ছাত্রসমাজ নির্ধারণ করবে।
সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্র সংস্কার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিলের আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি।
সারজিস আলম বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে একটি বিবেকহীন দল। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলকে সাপোর্ট দিয়েছে। তাদের নিয়ে রাজনৈতিক টেবিলে আলোচনা করার কোনো যুক্তি নেই।
সারজিস আরো বলেছেন, ফ্যাসিস্ট সিস্টেম এখনো দেশ থেকে সরেনি। বিভিন্ন এজেন্সি এবং কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তাদেরকে প্রতিহত করতে হবে। প্রয়োজন হলে আমরা আবার রাজপথে নামবো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

