রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ৩ ব্যক্তির অবস্থান

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের সড়কে ৩ ব্যক্তি অবস্থান নিয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে এই ৩ ব্যক্তিকে বঙ্গভবনের সামনের সড়কে বসে থাকতে দেখা যায়।
৩ ব্যক্তির ভাষ্য মতে, তারা মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছেন। রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত এখান থেকে যাবেন না তারা।
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে অবস্থান করা ৩ জনের মধ্যে ইব্রাহিম সাব্বির নামের এক ব্যক্তি বলেছেন, তিনি শিক্ষার্থী। তারা ৩ জনই মঙ্গলবার সন্ধ্যায় এখানে আসেন। তারা মোট ৭ জন এখানে সারা রাত অবস্থান করেন। কয়েকজন অসুস্থবোধ করায় তারা (অসুস্থ ব্যক্তিরা) এখান থেকে চলে গেছেন। কিন্তু তারা ৩ জন থেকে গেছেন। সকালে তাদের সাথে একজন নারী যোগ দেন। তিনি আশপাশেই রয়েছেন।
বঙ্গভবনের সামনের সড়কে অবস্থান নেয়া এই ৩ ব্যক্তিকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। বঙ্গভবনের ফটকের সামনে বিজিবি, র্যাব, এপিবিএন ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সেখানে সেনাসদস্যরাও রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

