রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্টভাবে জানিয়েছেন, কোনোভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না। শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি লিখেছেন, “গত কয়েক মাসে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কঠিন কাজে নিয়োজিত ছিলাম। আস্থা ফিরিয়ে আনা ও কার্যকর প্রশাসন গঠন করা অত্যন্ত জটিল প্রক্রিয়া। তবে শক্তিশালী, জবাবদিহিমূলক এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যের ভিত্তি হলো পুনর্গঠিত এসব প্রতিষ্ঠান।”
মাহফুজ আলম আরও বলেন, “সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতর লুকিয়ে থাকা অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনেছে। তদন্ত শেষে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের হাতও পরিষ্কার করতে হবে। কিন্তু কোনো পরিস্থিতিতেই জনগণকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিপরীতে দাঁড় করানো যাবে না।”

তিনি মনে করেন, দেড় দশকের ফ্যাসিবাদ শাসন অনেক জটিলতা রেখে গেছে, যা সংস্কার ও পরিবর্তনের প্রয়োজন। তবে এই পরিবর্তন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। “ঐক্য পুনরুদ্ধার হোক, তবে সহিংসতা নয়। রাষ্ট্রে স্থিতিশীলতা থাকলে সংস্কার ও বিচারের কাজ আরও দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

