র্যাবের পক্ষ থেকে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়নি: মুখপাত্র

এক সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: মুনীম ফেরদৌস বলেছেন, র্যাবের পক্ষ থেকে ছাত্র-জনতার ওপর কোনো গুলি করা হয়নি। যদি আপনাদের (সাংবাদিক) কাছে কোনো অভিযোগ থাকে, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।
বুধবার (০২ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।
এ মুখপাত্র বলেছেন, আমাদের ফুটেজ ও অস্ত্র রেজিস্ট্রারে যে বিষয়গুলো রয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, র্যাবের হেলিকপ্টার থেকে শুধুমাত্র সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য র্যাব হেডকোয়ার্টার থেকেও নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, আমাদের র্যাব এর কেউ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছে, এমন অভিযোগ কোনো জায়গা থেকে পাইনি। আমাদের কেউ যদি গুলি করে থাকে, আপনাদের (সাংবাদিকদের) কাছে কোনো অভিযোগ থাকলে তা আমাদের দিতে পারেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

