র্যাবের বিলুপ্তি চেয়ে বিএনপি’র সুপারিশ

র্যাবের (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) বিলুপ্তি চেয়ে সুপারিশ করেছে বিএনপি। এরই মধ্যে দলটি সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি জানান, আওয়ামী লীগ সরকারের কারণে বিতর্কিত পুলিশ বাহিনীকে সংস্কারের জন্য পুলিশ কমিটি গঠন করেছে বিএনপি। পুলিশের গুম, খুন ও দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত। এমন পরিস্থিতিতে পুলিশের সংস্কার ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেজর হাফিজ জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বাহিনীকে সংস্কার করা রাষ্ট্রীয় দাবিতে পরিণত হয়েছে। এই লক্ষ্যেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা এবং বাহিনীটিকে একটা নিরপেক্ষ বাহিনী হিসেবে পরিণত করতে বিএনপি’র পক্ষ থেকে এই সুপারিশ দিয়েছে পুলিশ কমিটি। এই কমিশন পুলিশ বাহিনীর ওয়াচডগ হিসেবে কাজ করবে।
কর্মকাণ্ড বিবেচনা করে বিএনপি’র পুলিশ কমিটি র্যাবের (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) বিলুপ্তি চেয়ে সুপারিশ করেছে বলেও জানিয়েছেন মেজর হাফিজ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

