র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে

র্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেয়া হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একে এম শহিদুর রহমান।
তিনি আরো জানান, যতদিন থাকবো নিষ্ঠার সঙ্গে কাজ করবো। র্যাবের বিরুদ্ধে কিছু গুম ও খুনের অভিযোগ আছে। নারায়ণগঞ্জের ৭ খুনসহ যেসব বিষয়ে সকলের কাছে ক্ষমা চাইছি বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একে এম শহিদুর রহমান এসব কথা বলেছেন।

র্যাব মহাপরিচালক জানান, সবকিছু সুষ্ঠু বিচারের মধ্যে দিয়ে আমরা দায়মুক্ত হতে চাই। কারো নির্দেশে এসব অপরাধে র্যাব আর জড়িত হবে না, সেটির নিশ্চয়তা আমি দিচ্ছি।
র্যাব বিলুপ্তির বিষয়ে তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে তবে প্রত্যাশিত জায়গায় এখনো যায় নাই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব তার দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

