লাল কাপড়ে ঢেকে দিল বগুড়া পলিটেকনিকের মূল ফটকের নাম

ছয় দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নাম লাল কাপড়ে ঢেকে দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার (২০ এপ্রিল) দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির আওতায় তারা এই প্রতীকী প্রতিবাদ জানায়।
আজ দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস চত্বর থেকে শুরু হয়ে ইনস্টিটিউটের গেটে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত মূল ফটকের নাম ঢেকে রাখা হবে।
শুধু পলিটেকনিকই নয়, আন্দোলনে একাত্মতা প্রকাশ করে একই দিন বগুড়ার নওদাপাড়া এলাকায় বিক্ষোভ করেছে টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও।

এ আন্দোলনের সূত্রপাত গত ১৫ এপ্রিল, বগুড়া শহরের সাতমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে। সেখানে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করে।
সেই দাবিগুলো হলো, হাইকোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, আলাদা ‘কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়’ গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।
দাবি আদায়ে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে কারিগরি শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে, কাফনের কাপড় মাথায় পড়ে বিক্ষোভ, মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ও বনানী মোড় এবং ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ।
এছাড়াও আন্দোলনে বাধা দেয়া অভিযোগে ১৭ ও ১৮ এপ্রিল সন্ধ্যার দিকে কারিগরি শিক্ষার্থীরা মশাল মিছিলও করেছ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

