লিচুর বাগানে শাকিব-সাবিলার ‘তাণ্ডব’, নেটদুনিয়ায় ঝড়

ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও সাবিলা নূর জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। এর আগেই আলোচনায় ছবির নতুন গান ‘লিচুর বাগানে’। সোমবার (২ জুন) রাতে প্রকাশের পর থেকেই ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে গানটি ঘিরে।
গানটি প্রকাশের পর থেকেই দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছেন চরকি ও এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে। গানের ভিডিওতে শাকিব-সাবিলার জমজমাট পারফরম্যান্সে মুগ্ধ দর্শক। আইটেম ঘরানার গানটির কোরিওগ্রাফিও বেশ নজর কাড়ছে।

‘লিচুর বাগানে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। সুর ও সংগীতায়োজনও সামলেছেন প্রীতম নিজেই। গানের কথা লিখেছেন ছত্তার পাগলা, মেহেদী আনসারি, ইনামুল তাহসিন ও প্রীতম হাসান। গানটি কোরিওগ্রাফ করেছেন বাবা যাদব এবং রুহুল আমিন।

নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে গানটি শেয়ার করে লিখেছেন, ‘ঈদ মোবারক। লিচুর বাগানে শতভাগ দেশি!’
অন্যদিকে শাকিব খান মজার ভঙ্গিতে ক্যাপশনে লেখেন, ‘লিচুর বাগানে তাণ্ডব শুরু!’

এর আগেই সিনেমার টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ।
‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ-এর সহযোগী প্রতিষ্ঠান আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় রয়েছে চরকি এবং সহযোগিতায় দীপ্ত। সিনেমার গল্প ঘিরে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রায়হান রাফি ও আদনান আদিব খান।
সিনেমার বিশেষ চরিত্রে থাকছেন জয়া আহসান। আর ৪০ সেকেন্ডের ক্যামিও চরিত্রে দেখা যাবে শরিফুল রাজকে। সিনেমাটি পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

