শয়তান শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন ‘ডেভিল হান্ট’: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদেশে ‘ডেভিল হান্ট’ ‘অপারেশন চালানো প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল (শয়তান) যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে।
রবিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে এদের মধ্যে ইতিমধ্যে অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। দ্রুত বাকিদেরও আনা হবে।

যারা দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চালানো হবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম।
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

