শারদীয় দুর্গাপূজায় ২ দিন, ঈদুল ফিতরে ৫ দিন ও ঈদুল আজহায় ৬ দিন ছুটি

আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন ও ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ৬ দিন করা হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আগামী বছরের (২০২৫ সাল) এই সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছেন।
এরমধ্যে ২ ঈদে সাধারণ ছুটি দেয়া হবে ১দিন করে। আর ঈদের আগে এবং পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। আর শারদীয় দুর্গাপূজায় সাধারণ ছুটি শুধু বিজয় দশমীর দিন এবং তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রমতে এই তথ্য জানা যায়।
বর্তমানে ঈদের ছুটি ৩ দিন। তবে কোনও কোনও বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিলো। এ ছাড়া চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি ১ দিন বাড়িয়েছিলো। এমন পরিস্থিতিতে ছুটির বাড়ানোর প্রস্তাব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। এটির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

