শিক্ষাথীদের ওপর কঠোর হতে চাই না তারা আমারই ভাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারেরস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকার কলেজের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এজন্য শিক্ষকরা রয়েছেন। কাউকে রাস্তায় নামার কোনও প্রয়োজন নেই। আমরা চাই না বিগত সরকারের মত শিক্ষাথীদের কঠোরভাবে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমাদেরই ভাই, আমরা কাদের ওপর কঠোর হবো।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধ হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের সঙ্গে আলাপাকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষাথীরা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে। ছাত্ররা সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারেন। শিক্ষার্থীদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে আলোচনা করতে পারে। ঢাকারা এক কলেজের সঙ্গে আরেক কলেজের যে সমস্যাগুলো হচ্ছে, শিক্ষাথীরা চাইলে তাদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনার মাধ্যমে সম্যসা সমাধান করতে পারেন। আমরা অনুরোধ করছি ছাত্ররা যাতে রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ছাত্রদের ওপর আমরা চাই না কঠোর হতে। তাদের ওপর কঠোর হলে আপনরাই বলবেন, আমরাও বিগত সরকারের মত হয়ে গেছি। আমরা চাই না আগের সরকারের মতো শিক্ষাথীদের ওপর উইপন ব্যবহার করতে। আমরা আলোচনার মাধ্যমে সম্যসার সমাধান করতে চাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

