রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

শিক্ষার্থীদের আটকের চেষ্টা, রুখে দাঁড়ালেন শিক্ষকরা

বিশেষ সংবাদ

শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক নেটওয়ার্কের ডাকা মৌন মিছিল থেকেও ছাত্রদের আটকের চেষ্টা করেছে পুলিশ। এসময় রুখে দাঁড়ান সেখানের উপস্থিত শিক্ষকরা। তাদের পুলিশের কাছ থেকে শিক্ষর্থীদের ছাড়িয়ে নিতে দেখা গেছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) রাবির শহিদ জোহা চত্বরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা অভিযোগ করে, তারা মৌন মিছিলে সমর্থন জানিয়ে অংশ নিতে আসেন। এছাড়া তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনে শান্তিপূর্ণ অবস্থান নেন। কিন্তু পুলিশ সদস্যরা তাদের ওপর হামলা করে, টেনে হিঁচড়ে দুই জনকে আটক করে নিয়ে যায়। এই বর্বরতার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। তারা দেশব্যাপী শিক্ষার্থী হত্যার ঘটনার বিচারও দাবি করেছেন।

- Advertisement -

বৃস্পতিবার বেলা ১১টার দিকে রাবির প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তখন পুলিশ বাধা দিলে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন প্রাচীর টপকে ক্যাম্পাসে ঢোকেন রাজশাহীর বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৩০ জন শিক্ষার্থী।

পরে শহিদ বুদ্ধিজীবী চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেটওয়ার্কের মৌন মিছিলে যোগ দেন তারা। মিছিল শেষে চলে যাওয়ার আগ-মুহূর্তে হঠাৎ ইউনিফর্ম ছাড়া কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করেন। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের বাধা দেন এবং ছাড়িয়ে ছাত্রদের আনেন। পরে তাদের নিরাপদে ক্যাম্পাস ত্যাগে সহায়তা করেন। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় শিক্ষক নেটওয়ার্ক।

- Advertisement -

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো: সেলিম রেজা নিউটন বলেন, শিক্ষার্থীদের চ্যাং দোলা করে তুলে নিয়ে যাচ্ছে। এরা কারা আমরা জবাব চাই। এটা কোন ফোর্স? এটা কি কোন বৈধ বাহিনী? এটা কোন বৈধ সরকারের আচরণ হতে পারে? দেশে তো সামরিক আইন জারি হয়নি। সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল, তারা এটা করতে নিষেধও করেছে। কিন্তু এই সাদা পোশাকধারী এরা কারা? দিনে দুপুরে শিক্ষর্থীদের টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে! এই গণতান্ত্রিক দেশে? শান্তিপূর্ণভাবে মানুষের কথা বলার অধিকার তো আছে। এ ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই।

বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সহায়তা সেল গঠন করেছে (রাবি) প্রশাসন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ ছাত্র-ছাত্রী যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য এই সহায়তা সেল গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী দুইজন প্রক্টরকে নিয়োজিত রাখা হয়েছে।

- Advertisement -

এ ব্যাপারে রাবির প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হেনস্তার শিকার না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাজ করবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও এই আহ্বান জানানো হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...