শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছার আগে সহায়ক বই ছাপা বন্ধের নির্দেশ

প্রাক-প্রাথমিক থেকে ১০ম ও সমমান শ্রেণির বিনা মূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সকল ধরনের সহায়ক বই নোট বা গাইড ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
মঙ্গলবার (০৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই নির্দেশ দিয়েছে।
এনসিটিবি’র বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে, যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক বই পৌঁছানো সরকারের অন্যতম অগ্রাধিকার কার্যক্রম। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর প্রয়োজনীয় পরিমার্জনপূর্বক পাঠ্যপুস্তক বই মুদ্রণ কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে যথেষ্ট বিলম্ব হয়েছে। বর্তমানে ২০২৫ শিক্ষাবর্ষের সকল শিক্ষাধারার প্রাক-প্রাথমিক থেকে ১০ম ও সমমান শ্রেণি পর্যন্ত বিনা মূল্যের পাঠ্যপুস্তক বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলমান রয়েছে। এই কার্যক্রম নির্বিঘ্ন রাখা ও বেগবান করা সংশ্লিষ্ট সকলের জাতীয় ও নৈতিক দায়িত্ব। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের হাতে যথাসময়ে পাঠ্যপুস্তক বই প্রাপ্তিতে সহায়তার লক্ষ্যে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম সমাপ্তির পূর্বে সকল প্রকার সহায়ক বই নোট বা গাইড মুদ্রণ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

