‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলা হলো ২০০ বছরের বটগাছ, ভিডিও ভাইরাল

বিশেষ সংবাদ

‘শিরক ও বিদআতের উৎসস্থল’ বলে ঘোষণা দিয়ে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলম মীরের কান্দি গ্রামে প্রায় দুই শতকের পুরোনো একটি বটগাছ কেটে ফেলেছেন স্থানীয় একদল আলেম।

গাছ কাটার দৃশ্য ধারণ করা ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, করাত দিয়ে গাছ কাটছেন কয়েকজন, আরেক ব্যক্তি ঘোষণা দিচ্ছেন—‘শিরকের আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে ইনশাআল্লাহ’।

- Advertisement -

স্থানীয়রা জানান, গাছটির নিচে দীর্ঘদিন ধরে কিছু মানুষ মোমবাতি জ্বালিয়ে মানত করতেন। অনেকের বিশ্বাস ছিল, গাছটির অলৌকিক শক্তি রয়েছে। এ কারণেই একদল ধর্মীয় ব্যক্তি এটিকে শিরক মনে করে গাছটি কেটে ফেলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ মে) সকাল ৯টার দিকে গাছটি কাটার কাজ শুরু হয়। প্রথমে ডালপালা এবং পরে মূল কাণ্ডের প্রায় ৭৫ শতাংশ কেটে ফেলা হয়। পরদিন মঙ্গলবার একটি ১৪ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে।

- Advertisement -

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আজম খান। তিনি বলেন, “গাছের নিচে কিছু মানুষ ধর্মীয় আচার পালন করত। ইসলামি দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিদআত হওয়ায় আলেমরা গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেন। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। অনেক গ্রাম থেকেই লোক এসেছিল।”

১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, “আলেমদের উদ্যোগেই গাছটি কাটা হয়েছে। তবে কারা নেতৃত্বে ছিলেন তা এখনো জানি না। স্থানীয় অনেকেই এতে আপত্তি করলেও প্রকাশ্যে কেউ কিছু বলছেন না।”

- Advertisement -

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর উপজেলার ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, “বিষয়টি আমি সোমবার রাতে জেনেছি। কারা এর সঙ্গে জড়িত, তাদের ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলার পর বিস্তারিত বলা যাবে।”

পুরোনো ঐতিহ্য আর ধর্মীয় ব্যাখ্যার দ্বন্দ্বে কাটা পড়া ২০০ বছরের গাছটির স্থান এখন শুধুই স্মৃতি। ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া, অনেকে একে ইতিহাস মুছে ফেলা বলেও মন্তব্য করছেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...