শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও দেয়নি ভারত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনেছেন তিনি।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরপররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের মতো আমিও ভারতীয় এক পত্রিকার মাধ্যমে বিষয়টি (ভিসার মেয়াদ) জেনেছি। এটি ভারত সরকারের বিষয়।
শেখ হাসিনাকে ফেরত আনার জন্য চিঠি দিয়েছে সরকার সেই বিষয়ে সাংবাকিদের তিনি বলেন, আমরা ভারতকে চিঠি দিয়েছি। কিন্তু তারা এখনও জবাব দেয়নি।
উল্লেখ্য, গতকাল ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, বৈধভাবে ভারতে অবস্থানের জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার (০৭ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বর্তমান সরকার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

