শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ধানমন্ডি থেকে গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (০৫ অক্টোবর) গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রবিবার (০৬ অক্টেবর) রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজাদকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালের ফেব্রুয়ারির ১৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান আবুল কালাম আজাদ। এর আগে, তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

