শেরপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্ররা

বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে একদল বিক্ষুব্ধ ছাত্র। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সাম্প্রতিক ভাষণকে কেন্দ্র করে সারাদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ শেরপুরেও ছড়িয়ে পড়ে। এরই অংশ হিসেবে ২০ থেকে ৩০ জন বিক্ষুব্ধ ছাত্র একত্রিত হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে ফেলেন।
বিষয়টি নিয়ে বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষ থেকে আহাদুল ইসলাম দুর্জয় জানান, “আমরা আওয়ামী লীগকে মানি না, তাদের দোসরদের মানি না। তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা এই ম্যুরাল ভেঙে দিয়েছি। এর বাইরে আমরা অন্য কিছু ভাংচুর করিনি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফেরদৌস বলেন, “ম্যুরালটি আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রতীক হয়ে উঠেছিল। এ কারণেই আমরা এটি ভেঙে দিয়েছি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

