শেরপুরে বিস্ফোরক মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে রাজনৈতিক সহিংসতার মামলায় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাথাইল চাপড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল হামিদ (৬০) শেরপুর পৌর শহরের পল্লীবাস হাসপাতাল রোড এলাকার বাসিন্দ মৃত আলহাজ্ব জনাব আলী শেখের ছেলে। তিনি শেরপুর উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মিছিল চলাকালে সহিংসতা, ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। ওই সময় বিএনপির কার্যালয়ের আসবাবপত্র, গ্লাস ও ব্যানার ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “তদন্তে আব্দুল হামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

