সংস্কার করতে আগামী বছরের জুন পর্যন্ত সময় লাগবে: আইন উপদেষ্টা

প্রত্যাশিত সংস্কার করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত হবে, অন্তর্বর্তী সরকার ততটুকুই বাস্তবায়ন করতে চায়।
বুধবার (১৫ জানুয়ারি) রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর ৪টি প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন জমা দিয়েছে। সে ব্যাপারে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আসিফ নজরুল।
এ সময় আইন উপদেষ্টা বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। এরপর জমা দেয়া প্রতিবেদনগুলো কিছু সমন্বয় করা হবে।

তাছাড়া, কোনটি সংস্কারে অগ্রাধিকার দিতে হবে সেটি ঠিক করতেও একটু সময় লাগবে। সংস্কার কমিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঐক্যমতের ভিত্তিতে আইন প্রণয়ন করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

