সফল অস্ত্রোপচার, কাজে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস

সফল অস্ত্রোপচারের পর কাজে ফিরছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণ করার জন্য অস্ত্রোপচার করেছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চিকিৎসা নিলেও আজ শুক্রবার সকাল থেকে তিনি পুনরায় দায়িত্ব পালন করছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের ক্ষত অপসারণ করার জন্য ছোট অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা নেন।
সফল অস্ত্রোপচারের পর শুক্রবার সকালে ড. ইউনূস পুনরায় দায়িত্ব পালন করেন। চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার (১৯ অক্টোবর) কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে সাক্ষাৎ করবেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

