সব আগাছা নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন জামায়াত আমির

সব আগাছা ও পরগাছা নির্মূল না হওযা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে বরিশালে জেলা ও মহানগরের জামাতের কর্মী সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এসময় আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দল নয়, গণ-হত্যাকারী ও সিন্ডিকেট দল বলেও মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, আমরা চাই জুলাই বিপ্লবে গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক এবং এই দলের বিচার হোক।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, আপনারা তো নিজেদেরকে দেশপ্রেমিক দাবি করেন, তো দেশপ্রেমিক হলে দেশে আসেন না। দেশে এসে বিচারের মোকাবিলা করুন। আমাদের দলীয় নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন। আপনারা তো দেশে প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন।
এছাড়াও জেলা জামাতের কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা জেলা জামাতের আমির মাওলানা দেলোয়ার, বরগুনা জেলার আমির মাওলানা মহিববুল্লাহ হারুন, পটুয়াখালী জেলার আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলা জেলার আমির মাস্টার জাকির হোসাইন, ঝালকাঠি জেলার আমির অ্যাডভোকেট হাবিবুর রহমান, পিরোজপুর জেলার আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, বরিশাল মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি কামরুল আহসান হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল অঞ্চলের পরিচালক কবির আহমেদ, বরিশাল মহানগর ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি আকবর হোসেন প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

