সমবায় ব্যাংকের লকার থেকে প্রায় ১২ হাজার ভরি সোনা উধাও

সমবায় ব্যাংকের লকার থেকে প্রায় ১২ হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ মো: হাসান আরিফ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৭ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
উপদেষ্টা হাসান আরিফ জানান, সমবায় ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে রয়েছে। একটাসময় যারা ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। সমবায় দাঁড়াতে পারছে না, এর কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো: তোফায়েল আহমেদ, পিপিআরসি চেয়ারম্যান ড. মো: হোসেইন জিল্লুর রহমান, বার্ডের মহাপরিচালক মো: সাইফ উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

