সরকারি দফতরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দফতরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে। নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিগত ১৬ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়, ৭ শতাধিক নেতাকর্মীকে গুম করে এবং ২০ হাজার মানুষকে হত্যা করে আওয়ামী লীগ।
তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। কারণ, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন।
সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব ফখরুল বলেন, সংস্কার কমিশনগুলো দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসলে ভালো হতো। তাহলে সংস্কার কাজ আরও দ্রুত এগিয়ে যেত।
৭১কে মনে রাখার পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, একাত্তরকে ভুলে গেলে চলবে না। সেটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

