সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতো না: এনসিপি আহ্বায়ক

বিশেষ সংবাদ

বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ করলে অবস্থা এতটা নিয়ন্ত্রণের বাইরে যেত না এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “ঘটনার পর থেকে আমরা সরকারের কাছ থেকে আরও দায়িত্বশীল পদক্ষেপ আশা করেছিলাম। কিন্তু সেটি হয়নি বলেই পরিস্থিতি এমন জায়গায় গড়িয়েছে।”

তিনি জানান, রাত ৩টায় পরীক্ষার স্থগিতাদেশ, তথ্য বিভ্রান্তি এবং সঠিক সমন্বয়ের অভাব শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। “ঘটনার বিষয়ে সত্য ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশ না করায় গুজব ছড়িয়েছে। সরকারের উচিত ছিল তথ্য আপডেট দিয়ে মানুষের মনে স্বচ্ছতা তৈরি করা।

শিক্ষা উপদেষ্টার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “রাত তিনটা পর্যন্ত সিদ্ধান্ত না হওয়াটা দায়িত্বজ্ঞানহীনতার উদাহরণ। এমন একটি সংকটময় মুহূর্তে উপদেষ্টাকে ফোনে না পাওয়া গেলে সেটি বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা। সরকারের অভ্যন্তরে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট।”

মাইলস্টোন শিক্ষার্থীদের ঘোষিত ৬ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে নাহিদ বলেন, “ছাত্রদের দাবি যথাযথ ও সময়োপযোগী। আমরা এনসিপি তাদের পাশে আছি।”

বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থী ও শিক্ষক মরদেহ গুমের অভিযোগ সম্পর্কেও বক্তব্য দেন তিনি। নাহিদ বলেন, “গত রাত থেকেই মরদেহ গুম সংক্রান্ত অভিযোগ উঠেছে। সরকারের উচিত ছিল স্কুল কর্তৃপক্ষের সহায়তায় নিখোঁজ ও নিহতদের তথ্য যথাযথভাবে তুলে ধরা।”

তিনি আরও বলেন, “এমন ঘটনার পর একটি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন। সেখানে সরকারি প্রতিনিধির পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞ এবং স্কুল কর্তৃপক্ষের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা দরকার।”

1 COMMENT

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...