সরকার ভুল পদক্ষেপ নিলে সমালোচনা হবেই: তারেক রহমান

অন্তর্বর্তী সরকার ভুল পদক্ষেপ নিলে তা নিয়ে সমালোচনা হবেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩য় জাতীয় কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বর্তমান সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা বসে নেই। সরকার বাংলাদেশের গণতান্ত্রিক সাধারণ জনগণের আন্দোলনের ফসল। তাই বর্তমান সরকার ব্যর্থ হলে আমরা সকলেই ব্যর্থ হবো। তাদের কিছু কিছু সিদ্ধান্ত দেশের মানুষের আকঙ্খার বিপরীতে যাচ্ছে, সরকার নিজেদের সিদ্ধান্তগুালো জনগণের ওপর চাপিয়ে দিতে চাইছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশে ছেড়ে পালানোর পর দেশের প্রকৃত অবস্থা বেরিয়ে এসেছে। বিগত সরকারের ১৬ বছরের জঞ্জাল তিনমাসেই দূর করা সম্ভব নয়, কিন্তু সরকারের কাজে সন্তুষ্ট না হলে দেশের জনগণ প্রশ্ন তুলবে এটাই স্বাভাবিক। সরকারের ভুল পদক্ষেপের সমালোচনা হবেই বলে জানিয়েছেন তিনি।।
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতরা যখন সুচিকৎসার দাবি নিয়ে হাসপাতাল থেকে সড়কে নেমে আসে, সেটা খুবই দুঃখজনক। আহতদের চিকিৎসার বিষয়টি অগ্রাধিকার তালিকায় কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে সাধারণ জনগণের মাঝে প্রশ্ন উঠতেই পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

