সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ল

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দ্বিতীয়বারের মতো আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার থেকে আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। তাদের পাশাপাশি বিজিবি ও কোস্টগার্ডে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা অর্পণ করা হলো। আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার থেকে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ানো হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তাদের দেওয়া হয়েছে।
সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে সেনাবহিনীর পাশাপাশি এই ক্ষমতা নৌ-বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

