সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত তদন্তে এবার বড়সড় পদক্ষেপ নিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলমান অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
সোমবার (১৬ জুন) ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজিল আহম্মেদ।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন,সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা শত শত কোটি টাকা অবৈধভাবে আয় করে তা শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন। এ প্রক্রিয়ায় তারা সরকারি বিধি, শেয়ারবাজার আইন এবং নীতিমালা লঙ্ঘন করেছেন।
তদন্তের সময় গোপন সূত্রে জানা যায়, অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করছেন। এ কারণে অনুসন্ধান বাধাগ্রস্ত হওয়ার শঙ্কায় তাদের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত তা বিবেচনায় নিয়ে আদেশ দেন।
দুদক সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের নামে ইতোমধ্যে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ মিলেছে, যা তাদের ঘোষণার সঙ্গে মিলছে না। এ অবস্থায় তদন্তকে নির্ভুল ও কার্যকর রাখতে তাদের গতিবিধি সীমিত করা জরুরি মনে করছে সংস্থাটি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৫ দিনের সাজা শেষে মুক্তি পেলেন ‘ভাইরাল মিজান’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

