সাবেক আইজিপিসহ ৮ জনকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যায় দায়ের করা মামলায় সাবেক আইজিপি আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকসহ ৮ কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সকালে প্রিজন ভ্যানে করে সবেক আইজিপিসহ ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বুধবার (২০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালে যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল আহসান, ঢাকার সাবেক পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল কাফি, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো: শাহিদুর ইসলাম, ডিএমপির সাবেক ডিসি মো: জসিম উদ্দিন মোল্লা, গুলশান থানার সাবেক (ওসি) মাজহারুল হক, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো: আরাফাত হোসেন।

প্রসঙ্গত, গত ২৭ অক্টেবর পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

