শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

বিশেষ সংবাদ

শেখ হাসিনার বেসরকারি শিল্প, বিনিয়োগ-বিষয়ক সাবেক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিআইডি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়াম্যান সালমান এফ রহমানের অ্যাপেলো অ্যাপারেলস লিমিটেড এবং কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড নামের ২১টি এলসি বা সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইয়ে তার ছেলের মালিকানাধীন প্রতিষ্ঠান আর আর গ্লোবাল ট্রেডিং এফজেডই সাইফ লাউঞ্জ, পোস্ট অফিস বক্স নম্বর-১২১৭০৯, শারজায় সংযুক্ত আরব আমিরাতে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ২ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৯৮৪ মার্কিন ডলারের পণ্যমূল্য রফতানি করে অর্থপাচার করেছে। এ বিষয়ে মানিলন্ডারিং আইনে মামলা তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওই মামলার আসামিরা সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে অর্থপাচারের অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রফতানি করে। ঢাকা জেলার দোহা থানাধীন এলাকায় থাকা প্রায় ২ হাজার শতাংশ জমি এবং ভূমির ওপর নির্মিত স্থাপনা, রাজধানীর গুলশানের দ্য এনভয় নামের বিল্ডিংয়ে সালমান এফ রহমানের ছেলে এই মামলার আসামি আহমেদ শাহরিয়ার রহমানের নামে থাকা ৬ হাজার ১৮৯ দশমিক ৫৪ বর্গফুটের ১টি ফ্ল্যাট এবং রাজধানীর গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নং রাস্তার, ৩১ নং প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামের ৬ তলা ভনের ২য় ও ৩য় তলার ২ হাজার ৭১৩ বর্গফুটের আরও ১টি ফ্ল্যাট আদালতের আদেশে ক্রোক করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১৩...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে...