সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ধানমন্ডি থেকে গ্রেফতার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মমতাজ ওই বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, মমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে। বিশেষ করে জুলাই মাসের একটি হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।

ডিবি সূত্র জানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য, জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম ২০০৯ সালে সংরক্ষিত নারী আসন থেকে প্রথম সংসদে যান। পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা দুইবার মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করে আসছিলেন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন মমতাজ। তবে এবার নিজ দলের বিদ্রোহী প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

