সাবেক এমপি হাসনাতের ছেলে মঈন আব্দুল্লাহ ৫ দিনের রিমান্ডে

যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় ঢাকার পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক এমপি হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন উদ্দিন আব্দুল্লাহকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুর এই নির্দেশ দেন।
আজ বিকেলে মঈন আব্দুল্লাহকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর পল্টন থানার (এসআই) তন্ময় কুমার বিশ্বাস তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির অঙ্গ সংগঠন এবং পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে রাজাধানীর পল্টন থানা এলাকায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় চলতি বছরের গত ১৪ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ মোট ৭০৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন সাবেক এমপি হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহ এই হত্যাকান্ডের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে তদন্তে জানা গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও জড়িত বাকিদের শনাক্ত করতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

