সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস সজল গ্রেফতার

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যক্তিগত সহকারী (এপিএস) হাসিনুর ইসলাম সজলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) গভীর রাতে রাজশাহী মহানগরের শাহ মখদুম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
]সোমবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
সজল রাজশাহীর দক্ষিণ নওদাপাড়া মহল্লার বাসিন্দা এবং শাহ মখদুম থানার সাইনুদ্দীন সান্টুর ছেলে। এক সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলে, যদিও সেই কমিটি পরবর্তীতে অবৈধ ঘোষণা করে বিলুপ্ত করা হয়।

দীর্ঘদিন ধরেই সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন সজল। শুরুতে শুধু ব্যক্তিগত ব্যবসার দায়িত্বে থাকলেও পরে তিনি বিভিন্ন প্রশাসনিক তদবির, চাকরি বদলি ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে বিতর্কিতভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগও।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

