সাবেক রেলমন্ত্রী সুজন তিন দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া রিকশাচালক আল আমিনকে হত্যার পর তার লাশ গুমের মামলার প্রধান আসামি সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)সকাল ১০ টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক নাহিদা আক্তার জুলিয়েট নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সাবেক রেলমন্ত্রী সুজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজনভ্যানে পুলিশি পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়।

গত ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুজ্জামান সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় রিকশা চালক আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া বাদী হয়েছে গত ১০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী নরুল ইসলাম সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

