অন্বেষণ ডেস্ক :

সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ছাত্রকে গুলি করা শিক্ষকের নামে মামলা

বিশেষ সংবাদ

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী মো: আরাফাত আমিন তমালকে (২২) ক্লাসের মধ্যে গুলি করায় শিক্ষক ড. রায়হান শরীফেল নামে মামলা দায়ের করেছেন শিক্ষার্থীর বাবা। এ ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় আহত তমালের বাবা বগুড়ার ধনুট উপজেলার ধামাচামা গ্রামের মো: আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, তার ছেলে মো: আরাফাত আমিন তমাল সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সোমবার বিকেলে তমালের বন্ধু মো: আক্তারুজ্জামান ফোন করে জানায় তমাল হাসপাতাল ভর্তি আছে। এ খবর পেয়ে দ্রুত সিরাজগঞ্জে এসে ছেলেকে মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে সংকটাপন্ন অবস্থায় দেখেতে পান তিনি।

তমালের সহপাঠীরা বলেন, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ড. রায়হান শরীফ কলেজের শিক্ষক ও ছাত্রদের সাথে খারাপ আচরণ করেন। তিনি প্রায়ই সময় ব্যাগে পিস্তল নিয়ে ক্লাসে এসে অস্ত্র টেবিলের ওপর রেখে লেকচার দিতেন। ছাত্র-ছাত্রীরা ক্লাসে অস্ত্র নিয়ে আসতে না করলে তিনি তাদের ভয়ভীতি এবং গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

সোমবার পরীক্ষা চলাকালীন সময়ে বিকেল ৩টার দিকে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে ক্লাসের সব ছাত্র-ছাত্রীদের অহেতুক বকাবকি করেন। বকাবকির একপর্যায়ে তার ব্যাগ থেকে ১টি পিস্তল বের করে আরাফাত আমিন তমালকে হত্যার উদ্দেশে গুলি করেন। গুলিটি তমালের ডান পায়ের উরুর ওপরের অংশে লাগলে সে গুরুতর জখম হয়।

সিরাজগঞ্জে মেডিকেল কলেজ শিক্ষার্থীকে গুলি, এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম বলেন, আহত ছাত্র তমালের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এর আগেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। যে পিস্তলটি দিয়ে গুলি করা হয়েছে সেটি আগেই জব্দ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর দেখা গেছে পিস্তলটি অবৈধ। অবৈধ অস্ত্র রাখার দায়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি। দলীয় কার্যক্রম পুনরায় শুরু হলে আবারও...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও...

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামালপুরের ইসলামপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। এতে...

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতেই থাকতে চান তিনি।...

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন

ধর্ম অবমাননার অভিযোগে দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ...

বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল...