সুনামগঞ্জের শান্তিগঞ্জে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বরযাত্রীবাহী ১টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাহুল সরকার (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার (০৪ মার্চ) রাত ৯টার দিকে শান্তিগঞ্জের নারাইনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রাহুল হবিগঞ্জের নাজিরপুর এলাকার ভূষণ সরকারের ছেলে। আহতরা সকলেই একই গ্রামের বাসিন্দা।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলার দিকে যাচ্ছিল বাসটি। দিরাই থেকে মদনপুরগামী সড়কের গাগলী নারাইনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে বেশিরভাগই অক্ষত অবস্থায় বেরিয়ে আসলেও অন্তত ২০ জন আহত হন।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় রাহুল সরকারকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনার বিষয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোক্তাদির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

