সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মৌলারপাড় নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইলিশ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মৌলারপাড় সীমান্ত এলাকায় আজ ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাছ রেখে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ১২ হাজার ৫’শ টাকা।
এ ব্যাপারে বিজিবির বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালাই। এসব মাছ ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

