সুনামগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) দুপুরের দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো: কুদ্দুস মিয়া (২১) ও মো: দুলন মিয়া (২৫)। তাদের বাড়ি ছাতক উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, আজ সকালে উপজেলার চেলা নদীতে ছোট একটি নৌকা দিয়ে বালু উত্তোলন করতে যান ৫ জন শ্রমিক। বালু উত্তোলনের সময় হঠাৎ ঝড় শুরু হয়। নৌকা নিয়ে শ্রমিকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা আরও ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়।
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, বজ্রপাতে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে মরদেহ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

