স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল ও নানা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে ছাত্র-জনতারা শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই চিত্র দেখা গেছে। ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিকে কেন্দ্র করে আজ ভোর থেকেই মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।
শহীদ মিনারের সামনে ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি, দালালি না রাজপথ, রাজপথ রাজপথসহ নানা স্লোগান দিতে শিক্ষর্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, এর মধ্যে পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে অনেকে। আমরা যখন চিরতরে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, তখনই সুশীল বেশে কিছু ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে যায়। আমরা প্রয়োজনে তাদেরকেও প্রতিহত করব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

