হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন জেড আই খান পান্না

হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। পুলিশ এই মামলার প্রতিবেদন দেয়া পর্যন্ত তিনি জামিনেই থাকবেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো: আহাদুল ইসলামকে গুলি ও মারধর করার মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে রবিবার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা দায়ের হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দাউদ হোসেন জানিয়েছেন, আহাদুল ইসলামের বাবা মো: বাকের বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন।
এই মামলায় বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো: আশরাফুজ্জামান সিদ্দিকীকেও আসামি করা হয়েছে। আমরা মামলাটি তদন্ত করে দেখছি।
মামলা সূত্রে জানা গেছে, এই হত্যাচেষ্টা মামলায় জেড আই খান পান্নাসহ মোট ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। গত ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) আহাদুলের বাবা মো: বাকের মামলাটি করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

