হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়কে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (০২ অক্টোবর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (০৩ অক্টেবর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে শুভ্র রায়কে হাজির করা হলে বিচারক তার জামিন না মন্জুর করে তাকে কারাগারে পাঠান।
আসমির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, হবিগঞ্জ আওয়ামী লীগের একচ্ছত্র অধিপতি জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহিরের প্রিয়ভাজন ও তার সকল অপরাধমূলক কাজকর্মের সহযোগী ছিলেন শঙ্খ শুভ্র রায়।
আওয়ামী লীগের এই নেতা সাবেক এমপি আবু জাহিরের কারণে জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পদ প্রাপ্ত হন। তার মাধ্যমে আবু জাহির হিন্দু সম্প্রদায়ের মানুষ ও পরিবহন সেক্টরের ওপর কন্ট্রোল রাখতেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

