১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু

১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক উপ-শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আল মামুন।
জেল সুপার আল মামুন বলেন, আজ বেলা ১১টার দিকে আবদুস সালাম পিন্টু কারাগার থেকে বের হন। এর আগে, তার মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে অন্য কোনও মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত, আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপ-মন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারি মাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। তখন থেকেই এ পর্যন্ত কারাগারে ছিলেন তিনি। অবশেষে প্রায় ১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

