৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওপাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গাংপাড় গ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) গাংপাড় মসজিদের দক্ষিন পাশে গভীর নলকূপের ড্রেনে শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ মার্চ) অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ১৪ বছর বয়সী মুন্নাফ ওই এলাকার পাশ্বর্তী বাড়ীর সুলতান মিয়ার ছেলে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় মসজিদে ইফতারি বিতরণের কথা শুনে ভুক্তভোগী শিশু কৃষ্ণপুর পূর্বপাড়ার গাংপাড় জামে মসজিদে যায়। অন্যান্য শিশুদের সঙ্গেই মাঠে খেলাধূলা করতে থাকে। আসরের নামাজের পর মসজিদের মুসুল্লীরা নামাজ পড়ে মসজিদ থেকে চলে যায়। এদিন দিন বিকাল ৫ টার দিকে ভুক্তভোগী শিশুকে ইফতার দেয়ার কথা বলে ফুঁসলিয়ে মসজিদের দক্ষিনপাশের গভীর নলকূপের একটি ড্রেনে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগীর শিুর মা নাছিমা খাতুন বলেন, ঘটনার দিন আমার মেয়ে কান্না করতে করতে বাড়িতে আসে। ওই সময় তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। ধর্ষণের কথা বলায় তাকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। পরে গতকাল আমার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে থানায় অভিযোগ দায়ের করি। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আমি এই ঘটনার কঠিন বিচার চাই।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুকুনুজ্জামান বলেন, অভিযুক্ত কিশোরকে ডাক্তারি পরিক্ষার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

