৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের লেনদেন

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) মাইগ্রেশনের জন্য আগামী ৫ দিন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সকল ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) মাইগ্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিন ন্যাশনাল ব্যাংকের সকল ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
ন্যাশনাল ব্যাংকের এই আবেদনে সম্মতি জ্ঞাপন করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানা গেছে।

এই সংক্রান্ত নির্দেশনা দেশের কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের নিকট পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

