৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। এতে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ৭ কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর ঢাকা কলেজের সামনে থেকে একটি মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এরপর তারা সেখানেই আন্দোলন শুরু করেন। এ সময় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে নানা নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। ৭ কলেজের বিষয়ে কোনও কমিটি নয়, কমিশন গঠনের দাবি জানান আন্দোলনকারীরা। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা কমিশন গঠন না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলেও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ গণমাধ্যমকে জানান, ঢাকার বিভিন্ন কলেজর শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করেছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সড়ক ছেড়ে দেওয়ার জন্য আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

