বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

৭ মাস ধরে নারীকে আটক রেখে ধর্ষণ, কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

বিশেষ সংবাদ

রাজধানীর ডেমরায় ৭ মাস ধরে এক নারীকে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশের অভিযানে ওই নারীকে উদ্ধার করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় নোবেলকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান। তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাতে ডেমরা এলাকার একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালানোর চেষ্টা করেন। পরে রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ভুক্তভোগী নারী ইডেন কলেজের ছাত্রী। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত বছর নভেম্বর মাসে গুলশানে দেখা করার কথা বলে তাকে ডেকে নেন নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি মেয়েটিকে ডেমরার একটি বাসায় নিয়ে যান এবং সেখানেই টানা সাত মাস আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালান।

এ সময় তিনি ভুক্তভোগীর কিছু অন্তরঙ্গ ভিডিও নিজের মোবাইলে ধারণ করেন এবং তা দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি এক নারীকে সিঁড়ি দিয়ে জোর করে নামাচ্ছেন। ভিডিওটি দেখে ওই ছাত্রীর পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানতে পারেন। এরপরই তাঁরা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চান।

পুলিশ জানায়, নোবেল দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন। এ জন্য তিনি একটি মাইক্রোবাসও ভাড়া করেন। তবে এর আগেই তাকে গ্রেপ্তার করা হয়।

নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

গণভোটে রাজি না হলে নির্বাচন হতো না, বাধ্য হয়ে সম্মতি দেওয়া হয়েছিল: মেজর হাফিজ

“বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অবসপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য বাধ্য হয়ে বিএনপি গণভোটে সম্মতি...

বাসস এমডিকে ‘মব’ ও সাংবাদিকদের শোকজ: এনসিপির তীব্র প্রতিবাদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডিকে সরাতে ‘মব’ সৃষ্টি এবং বেসরকারি চ্যানেলের চার সাংবাদিককে শোকজ করার ঘটনায় এনসিপির প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক...

টিসিবির তেলের বোতলে মিলল পানি: ফেরত গেল পুরো চালান, চালক দণ্ডিত

অন্বেষণ ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির পণ্য খালাসের সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে একটি কার্টনে টিসিবির তেলের বোতলে পানি পাওয়া গেছে। গত...

গণভোটে রাজি না হলে নির্বাচন হতো না, বাধ্য হয়ে সম্মতি দেওয়া হয়েছিল: মেজর হাফিজ

“বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অবসপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার...

বাসস এমডিকে ‘মব’ ও সাংবাদিকদের শোকজ: এনসিপির তীব্র প্রতিবাদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডিকে সরাতে ‘মব’ সৃষ্টি এবং বেসরকারি চ্যানেলের চার সাংবাদিককে শোকজ করার...

টিসিবির তেলের বোতলে মিলল পানি: ফেরত গেল পুরো চালান, চালক দণ্ডিত

অন্বেষণ ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির পণ্য খালাসের সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে একটি কার্টনে টিসিবির...

ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক রাখার আশ্বাস দিলেন চিফ প্রসিকিউটর

অন্বেষণ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম কোনো ধরনের বিরতি ছাড়াই স্বাভাবিক গতিতে চলমান থাকবে বলে আশাবাদ...

জনগণের সেবক হিসেবেই দায়িত্ব পালন করতে চাই: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, তিনি নিজেকে...

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত...