৮ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ‘হিন্দু জাগরণ মঞ্চ’

সনাতন ধর্ম অবলম্বীদের উপাসনালয়, ঘর-বাড়িতে হামলার অভিযোগ এনে তা বন্ধ ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়াসহ ৮ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। এতে এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৮ দফা দাবি’তে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন হিন্দু জাগরণ মঞ্চ। স্লোগানে-স্লোগানে উত্তাল শাহবাগ মোড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, এক মাস আগেও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের মাধ্যমে বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এই সংগঠনটি। ওই সময় তারা হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া ও পুনর্বাসনের দাবি জানান। ৮ দফা দাবির মধ্যে রয়েছে, সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন, মন্ত্রণালয় গঠন ওৃ দুর্গাপূজায় ৫দিন ছুটি করা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

