আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

বিশেষ সংবাদ

চেন্নাইয়ে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাজ্যের বার্মিংহামের পর চেন্নাইয়েও নিজের বোলিং অ্যাকশন শোধরাতে না পারা নিষেধাজ্ঞায় পড়তে হলো টাইগার অলরাউন্ডারকে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হচ্ছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী, কোনও বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর আগামী ২বছরের মধ্যে আরও একবার নিষিদ্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি পরের ১ বছর আর বোলিং করতে পারবেন না। এমনকি ওই ১ বছরের মধ্যে তিনি বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না।

- Advertisement -

আইসিসির নিয়ম অনুযায়ী, এই সংস্থাটির মনোনীত কোনও সেন্টারে পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশনের বৈধতার ছাড়পত্র না নেওয়া পর্যন্ত সাকিব আল হাসান কেবল ঘরোয়া ক্রিকেটেই বোলিং করতে পারবেন তিনি। তবে সাকিব বোলিং অ্যাকশন ঠিক করার জন্য কাজ চালিয়ে যেতে পারবেন। যখন মনে হবে তার বোলিং অ্যাকশনে আর সমস্যা নেই, তিনি তখনই আইসিসির অনুমোদিত কোনও সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করেছে, ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা রয়েছে। চেন্নাইয়ে পরীক্ষায় বোলিং অ্যাকশন পরীক্ষায়ও ব্যর্থ হয়েছে সাকিব।

- Advertisement -

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিব আল হাসান উত্তীর্ণ হলে তার ওপর থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে এর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না তিনি, খেলতে হবে কেবল ব্যাটার হিসেবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...