বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী মাসে লন্ডন যাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে বিএনপি নেতা জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয় জানুয়ারির প্রথমার্ধে চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।
- Advertisement -
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।


